ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৪৪
logo
প্রকাশিত : জানুয়ারি ২০, ২০২৫

বরিশালে ফেনসিডিলসহ যুবদল কর্মী আটক

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালের গৌরনদীতে ফেনসিডিলসহ যুবদল কর্মী রুহুল আমিন তালুকদারকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি ওই উপজেলা যুবদলের কর্মী বলে জানা যায়।

রোববার (১৯ জানুয়ারি) সকালে বড় কসবা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের সাব-ইন্সপেক্টর মো. ফাইজুল ইসলাম হৃদয় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ১১ বোতল ফেনসিডিলসহ উপজেলা যুবদলের কর্মী রুহুল আমিন তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের সাব-ইন্সপেক্টর মো. ফাইজুল ইসলাম হৃদয় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে বড় কসবা এলাকায় অভিযান চালিয়ে তাকে ফেনসিডিলসহ আটক করা হয়েছে। পরে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram