ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৫
logo
প্রকাশিত : জানুয়ারি ১৯, ২০২৫

কাহারোলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, র‍্যালি এবং আলোচনা সভা, পবিত্র কোরআন তেলোয়াত, গীতা পাঠ, দোয়া মাহফিল ও কেক কাটাসহ অন্যান্য।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোঃ আবুর হোসেন রাজা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ মতিউর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান সর্দার, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ হুসেন আলীসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram