ঢাকা
logo
প্রকাশিত : January 15, 2025

ডেমরায় তরুণীকে ডেকে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৪ ধর্ষক কারাগারে

মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: ডেমরায় পূর্ব পরিচয়ের সুবাদে ১৭ বছর বয়সী এক তরুণীকে ডেকে নিয়ে ৪ লম্পট গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের দায়েরকৃত মামলায় গ্রেফতার ওই ৪ ধর্ষককে বুধবার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তারা আদালতে ১৬৪ ধারায় চাঞ্চল্যকর এ ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরই তাদের কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে আমতলা লালশাহ মাজার এলাকা থেকে পুলিশের অভিযানে গ্রেফতারের পর তাদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ডেমরার পশ্চিম বক্সনগর কবির মিয়ার কাজী ভিলা নামে বাড়ির ভাড়াটিয়া ফরিদপুরের নগরকান্দা থানা এলাকার আলাউদ্দিনের ছেলে সোহাগ মিয়া (২০), তার বন্ধু ডেমরা থানা এলাকায় বসবাসরত কবির হোসেনের ছেলে আল আমিন হোসেন ওরফে বাবু (২০), সবুজের ছেলে মো. মিলন (২৪) ও মোস্তফা বেপারির ছেলে মো. সাজু (২৫)।

এ ঘটনায় মো. নাঈম (১৯) নামে ধর্ষকদের আরেক সহযোগীসহ অজ্ঞাত আরো ১ জন পলাতক রয়েছে বলে জানিয়েছেন ডেমরা থানা পুলিশ। এ বিষয়ে মঙ্গলবার দিনগত রাতে গ্রেফতার ও পলাতকদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা। বর্তমানে মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ভিকটিম ডেমরা থানা এলাকার একটি প্যাকেজিং ফ্যাক্টরীতে চাকুরি করে। ফেইসবুকের মাধ্যমে লম্পট সোহাগের সাথে মেয়েটির পরিচয়ের পরে পরবর্তীতে কথাবার্তা হয়। এ সুবাদে সোহাগ গত ১৩ জানুয়ারি বিকালে ভুক্তভোগীকে দেখা করার জন্য বলে।

ভুক্তভোগী ও বাদির বরাতে ওসি আরও বলেন, দেখা করার জন্য আসলে সোহাগ ওই তরুণীকে নিয়ে অটোরিকশাযোগে স্টাফ কোয়ার্টার এলাকায় এনে আইসক্রিম খাওয়ায়। ঘুরাঘুরির এক পর্যায়ে আমতলা এলাকায় একটি পরিত্যক্ত অফিস কক্ষে নিয়ে মেয়েটিকে নিয়ে যায় সোহাগ। সেখানে সোহাগ ও তার বন্ধুরা মিলে মেয়েটিকে একাধিকবার গণধর্ষণ করে অটোরিকশাযোগে বাড়ি পাঠিয়ে দেয়। এ ঘটনায় অভিযোগ পেয়ে আমি দ্রুত তদন্ত সাপেক্ষে তথ্য প্রযুক্তির সহায়তায় ধর্ষকদের গ্রেফতার করে আইনের আওতায় আনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram