ঢাকা
logo
প্রকাশিত : January 15, 2025

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি: চাঁপাইনবাবগঞ্জে আনিন নাইম নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে মৃত ভেবে সড়কের পাশে ফেলে যায় তারা।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক ও দাদনচক এলাকার আরিফ উদ্দিনের ছেলে।

শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জানিবুল ইসলাম জোসি জানান, নাইম রাতে মোটরসাইকেলযোগে শিবগঞ্জ বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় বার রশিয়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছে।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, ঘটনাটি পুলিশ তদন্ত করছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram