ঢাকা
logo
প্রকাশিত : January 14, 2025

পুঠিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গত ০৯ জানুয়ারি সকালে ভুক্তভোগীর নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। উক্ত ঘটনার পর ১৪ জানুয়ারি ভুক্তভোগী নিজেই বাদী হয়ে পুঠিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোটি উঠেছে উপজেলার কানাইপাড়া এলাকার প্রভাবশালী মোজাফফর নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্বামী প্রায় চার বছর যাবত সৌদি আরবে থাকেন। তার তিনটি ছেলে নিয়ে তিনি স্বামীর বাড়ীতে বসবাস করেন। কিছুদিন যাবৎ উক্ত আসামি তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। লোকলজ্জার ভয়ে কাউকে বিষয়টি বলেনি তিনি। গত ০৯ জানুয়ারি সকাল আনুমানিক ৯টার সময় তার তিন ছেলে বাড়ি থেকে কাজে চলে গেলে তিনি নিজ বাড়ীর রান্নাঘরে কাজ করছিলেন। বাড়ীতে একা থাকার সুযোগে আসামি ভুক্তভোগীর বাড়ীতে প্রবেশ করে তাকে পিছন থেকে জাপটে ধরে। ভুক্তভোগীর ডাকচিৎকারে অভিযুক্ত মোজাফফর দৌড়ে পালিয়ে যায়।

গত শুক্রবার স্থানীয়ভাবে একটি শালীস বৈঠক করেন। স্থানীয়দের সিদ্ধান্ত অভিযুক্ত আসামি মেনে নেননি। পরে ভুক্তভোগী ওই সালিশ বৈঠকের জনসমক্ষে বিষ পান করবেন বলে হুমকি দেন। পরে গ্রাম্য বিচারকেরা থানা পুলিশের সহযোগিতা নিতে বলেন।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। উক্ত বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram