ঢাকা
logo
প্রকাশিত : January 12, 2025

শান্তিগঞ্জে যুবকের নাক-কান কাটা রক্তাক্ত লাশ উদ্ধার

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে নাক-কান কাটা এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ জানুয়ারি) সকালের দিকে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের উকারগাঁও গ্রামের বোরো জমি থেকে পুলিশ নাক-কান কাটা রক্তাক্ত লাশ উদ্ধার করে৷

নিহত যুবক উপজেলার উকারগাঁও গ্রামের মৃত মোকসেদ আলীর পুত্র মনির হোসেন (৩০)। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যা ৭ টায় ২জন পরিচিত লোক ওই যুবককে ডেকে বাহিরে নিয়ে যায়। সারারাত বাড়িতে না ফেরায় সকালে পরিবার ও গ্রামের লোকজন খোঁজাখুঁজি করলে উকারগাঁও গ্রামের বোরো জমিতে নাক-কান কাটা অবস্থায় ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে পুলিশ বোরো জমি থেকে লাশ উদ্ধার করে। তবে কি কারণে ওই যুবককে এভাবে হত্যা করা হয়েছে তার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, নাক-কান কাটা এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে৷আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন৷

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram