ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৫
logo
প্রকাশিত : জানুয়ারি ১১, ২০২৫

লালমনিরহাটে কনকনে ঠান্ডা ও ঘনকুয়াশায় স্থবির জনজীবন

লালমনিরহাটে কনকনে ঠান্ডা ও কুয়াশায় জনজীবন রীতিমতো থমকে গেছে। উত্তরের সীমান্তবর্তী এই জেলায় শ্রমজীবী ও ছিন্নমুল মানুষরা পড়েছেন চরম বিপাকে।

তিস্তা ও ধরলা নদীবেষ্টিত এ জেলায় নদীপাড়ের মানুষজন গরম কাপড়ের অভাবে ভুগছে। হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহনগুলো।

ঠান্ডার কারণে হাসপাতালগুলোযতে বাড়ছে সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ ঠান্ডাজনিত আক্রান্ত রোগীর সংখ্যা।

জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার জানান, জেলায় এ পর্যস্ত ১৬ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে জেলায় দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। শীতবস্ত্র কেনার জন্য জেলার ৫ উপজেলার ইউএনওদের মাঝে বিতরণ করা হয়েছে ৩২ লাখ টাকা। তারা শীতবস্ত্র কিনে তা অসহায়-দুস্থ মানুষদের মাঝে তা বিতরন করছে।

এদিকে, আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, জেলায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের আদ্রতা রয়েছে ৯৭ শতাংশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram