ঢাকা
logo
প্রকাশিত : January 10, 2025

শান্তিগঞ্জে শীতার্ত মানুষের মধ্যে শীত উপহার বিতরণ 

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইতালী শাখার উদ্যোগে, শতাধিক হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীত উপহার বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার শিমুলবাক ইউনিয়নের জিবদাড়া বাজারে শীত উপহার বিতরণ অনুষ্ঠানে, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম'র সভাপতিত্বে, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক নুর উদ্দিন রাসেল'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট জয়শ্রী দেব বাবলী।

বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাহিদুল ইসলাম রাজীব,  কেন্দ্রীয় কমিটির (ইতালী) যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান আতিক, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সিনিয়র সদস্য সুলতানা জান্নাত, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সদস্য লিটন মিয়া, পাবেল আহমেদ, রহিম উদ্দিন, আল জাবের, সাতগাঁও জিবদাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক, জিবদাড়া গ্রামের সমাজসেবী আজমত শাহ প্রমূখ।

সভায় কোরআন তেলাওয়াত করেন, হাদি মোহাম্মদ শাহরিয়ার।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram