ঢাকা
logo
প্রকাশিত : January 4, 2025

আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে মুকুল (৪৫) নামে এক আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার 

মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন গণপিটুনীতে ডাকাত মুকুলের নিহত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। নিহত মুকুল ডাকাত জোকারদিয়া গ্রামের কাবিল মেম্বারের ছেলে। তার সাবেক বাড়ী পার্শ্ববর্তী মরদাসাদী গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার মধ্যরাতে সংঘবদ্ধ একটি ডাকাতদল জোকারদিয়া ও নয়াপাড়ার  মধ্যবর্তী চকে স্থানীয় এক সেচ পাম্পের ড্রেনের উপর বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। 

স্থানীয় কিছু লোকজন টের পেয়ে মসজিদের মাইক দিয়ে ডাকাত জড়ো হওয়ার বিষয়টি ঘোষণা দিয়ে আশপাশ থেকে চারশ’ থেকে পাঁচশত লোক জড়ো হয়ে ডাকাতদলকে ঘেরাও করে। এ সময় ৭/৮ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও ডাকাত মুকুলকে ধরে ফেলে এলাকাবাসী। পরে সেখানে বিক্ষুব্ধ জনতা মুকুলকে গণপিটুনী দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। খবর পেয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। 

পরে থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, নিহত মুকুল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে চারটি ডাকাতি মামলা এবং একটি বিস্ফোরক মামলা রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram