ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৫৩
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৯, ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

এস.আই.মল্লিক, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের অদুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। রোববার দুপুর ২ টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের বাবরা রেলগেটের কাছাকাছি এ ঘটনা ঘটে।

সে খুলনা থেকে ছেড়ে আসা চাপাইনবাবগঞ্জগামী মহানন্দা আপ ট্রেনে কাটা পড়ে। নিহত যুবকের পরনে জিন্সের প্যান্ট ও ছাই রঙের টি-শার্ট পরিহিত ছিল। তবে, স্থানীয়দের ধারণা নিহত যুবক ট্রেনের নীচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন।

মোরবারকগঞ্জ স্টেশনের উপ-সহকারী প্রকৌশলী কার্যালয়ের (পথ) কর্মরত ট্রলিম্যান আরিফুর রহমান জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্টেশন মাস্টারের মাধ্যমে যশোর রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করবেন। নিহত যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি বলে যোগ করেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram