ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:১৮
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৬, ২০২৪

৪ সঙ্গী পালালেও এলজি-পাইপগান নিয়ে ধরা খেল বাহার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, কার্তুজসহ বাহার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এসময় পালিয়ে যায় আরো ৪ জন। বুধবার গভীর রাতে উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পূর্ব ইছাখালী বিলের মধ্যে সালা উদ্দিনের খামার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় একটি নম্বরবিহীন সিএনজিঅটোরিকশা জব্দ করা হয়।

গ্রেফতার হওয়া বাহার উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রহমতাবাদ এলাকার আব্দুল মান্নানের বাড়ির নুর মোহাম্মদের ছেলে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাহারকে আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ডের আবেদন করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার রাতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকার পূর্ব ইছাখালী এলাকায় সালা উদ্দিনের খামারের পাশে গ্রামীণ সড়ক এলাকা থেকে গ্রেফতার করা হয় বাহারকে। তার হাতব্যাগের ভেতরে একটি এলজি, একটি পাইপগান, একটি পিস্তলের ম্যাগাজিন, দুইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। জব্দ করা হয় একটি নম্বরবিহীন অটোরিকশা।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে অটোরিকশায় থাকা ৪ জন পালিয়ে গেছে। এই ঘটনায় গ্রেফতার হওয়া বাহারসহ পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা (নং-১৫) করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram