ঢাকা
logo
প্রকাশিত : December 22, 2024

লালপুরে স্কুলের জায়গা দখল করে নির্মাণ হচ্ছে ওয়ার্ড বিএনপি'র কার্যালয়

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে আব্দুল হামিদ (৫০) নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে বিদ্যালয়ের জায়গা দখল করে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে।

সরেজমিন জানা যায়, উপজেলার আড়বাব ইউনিয়নের বোয়ালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় দলীয় প্রভাব খাটিয়ে বিএনপি নেতা ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী আব্দুল হামিদের নেতৃত্বে ওয়ার্ড বিএনপির কার্যালয় করার নামে ঘর নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে ওই জায়গায় মাটি ফেলে জমি উঁচু করে বাঁশের খুঁটি পুতে অবকাঠামো তৈরি করে দখলে নিয়েছেন এই বিএনপি নেতা।

এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক জেসমিন আক্তার বলেন, আমাকে না জানিয়ে আব্দুল হামিদ নামে এক ব্যক্তি বিএনপির অফিস করার জন্য মাটি ফেলে জায়গা উঁচু করে ঘর নির্মাণ করছে। স্থাপনা নির্মাণে নিষেধ করা হয়েছে। এখন পর্যন্ত তারা স্থাপনা অপসারণ করেনি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আব্দুল হামিদ জানান, আমার নেতৃত্বে বাঁশ দিয়ে খুঁটি পুতে বিএনপি'র পার্টি অফিস নির্মাণের কাজ চলছে। বিদ্যালয়ে জমিতে কার্যালয়ে করতে পারেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, স্কুল মার্কেটের পাশে জায়গা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। ছেলে পেলে একটু বসবে এজন্য বসার জায়গা করা হচ্ছে।

এ বিষয়ে আড়বাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। সরেজমিন গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, বিদ্যালয়ের জমিতে কোন স্থাপনা নির্মাণের সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে অবৈধ স্থাপনা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram