ঢাকা
logo
প্রকাশিত : December 20, 2024

লালপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় ইসলাম (৫০) নামে ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরিফ (২৪) নামে আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহত ইসলাম উপজেলার লক্ষণবাড়ি গ্রামের এমাজউদ্দীনের ছেলে ও আহত আরিফ ধলবিলা গ্রামের রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সালামপুর থেকে লালপুরগামী একটি চার্জার ভ্যানকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ভ্যানের যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ভ্যান যাত্রী ইসলাম মারা যান। আর আরিফকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজু বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে ও আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram