ঢাকা
logo
প্রকাশিত : December 20, 2024

পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় বুয়েট ছাত্র নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের তিন’শ ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোতাসিম মাসুদ নামে বুয়েটের এক ছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবার দিবাগত রাতে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী বুয়েট ছাত্র মোতাসিম মাসুদ। আহত হন মেহেদী খান ও অমিত সাহা নামে আরও দুইজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

এ সময় গাড়িটি জব্দ করা হয়েছে। প্রাইভেটকারটি একজন সেনা কর্মকর্তার মালিকানাধীন বলে জানিয়েছে পুলিশ। তবে গাড়িটিকে চালাচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram