ঢাকা
logo
প্রকাশিত : November 19, 2024

ঝিনাইদহ সীমান্তে ৬ কোটি টাকা মূল্যের ৪৬টি স্বর্ণের বারসহ আটক দুই

এস আই মল্লিক, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরের সামন্তা সীমান্ত এলাকা থেকে ৪৬টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- মহেশপুরের ছয়ঘরিয়া গ্রামের আব্দুল কাদের মন্ডল (৬০) ও একই উপজেলার রায়পুর গ্রামের মো. দুলাল (৪০)। সোমবার রাত ১১ টার দিকে এক মেইল বার্তায় বিজিবি-৫৮ এ তথ্য জানায়।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ জানান, বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা সীমান্তের দিকে গমন করবে এমন তথ্য আসে বিজিবি’র কাছে। সেই তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দল সামন্তা বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ৫৯/৩ এস হতে ৩০০ গত বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামের মাঠে ধান ক্ষেতে অবস্থান নেয়। এসময় দুই জন চোরাকারবারী পায়ে হেটে সীমান্তের দিকে আসলে বিজিবি’র টহল দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন বিজিবি সদস্যরা আব্দুর কাদের মন্ডল ও মো. দুলালকে আটক করে। পরে আটককৃতদের দেহ তল্লাসী করে কোমরে লুকানো অবস্থায় ৪৬টি স্বর্ণের বার পাওয়া যায়। এই স্বর্ণের ওজন ৫ কেজি ৪৫৪ গ্রাম এবং যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৯১ লক্ষ ৭২ হাজার ৭৫০ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা এবং উদ্ধার স্বর্ণ বারগুলো ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram