ঢাকা
logo
প্রকাশিত : October 30, 2024

চট্টগ্রামে জুস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

চট্টগ্রামের খুলশীতে সজিব জুস ফ্যাক্টরি নামে একটি কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

বুধবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ৪টা ১৫ মিনিটের দিকে খুলশী থানা এলাকায় সজিব জুস ফ্যাক্টরিতে আগুনের সংবাদ পান তারা। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত পাঁচটি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি এ কর্মকর্তা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram