ঢাকা
logo
প্রকাশিত : October 29, 2024

লগি-বৈঠা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল

কে এম ইউসুফ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: আওয়ামী লীগ কর্তৃক আলোচিত লগি-বৈঠা হত্যাকান্ডে জড়িতদের গণগ্রেফতার ও বিচারের দাবীতে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

২৮ অক্টোবর বিকালে হাটহাজারী ডাকবাংলো চত্বর থেকে সহস্রাধিক নেতা-কর্মীর বিক্ষোভ মিছিলটি পৌরসদর-বাজার প্রদক্ষিণ করে বাসষ্ট্যান্ড হয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়ক ও কাচারি সড়ক হয়ে হাটহাজারী মাদরাসার সম্মুখ গেইটে সম্পন্ন হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল জব্বার। হাটহাজারী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক শোয়াইব চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারী মো: ইব্রাহীম, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী, মাওলানা সাইফুদ্দীন চৌধুরী, হাটহাজারী পৌর আমীর মিজানুর রহমান, বায়তুলমাল সেক্রেটারী মো. ইমরান হোসেন, সাবেক ছাত্রনেতা আসলাম মোরশেদ চৌধুরী প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram