ঢাকা
logo
প্রকাশিত : October 24, 2024

ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহত করতে নাগরপুরে ছাত্রদলের অবস্থান কর্মসূচী

টাঙ্গাইল প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিগত ১৫ বছরে স্বৈরাচারী শাসনামলে ও গত ৫ আগস্ট ২০২৪ তারিখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উস্কানিমূলক কর্মকান্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যের সহিত জড়িত থাকায় অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে।

ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ছাত্রদলের অবস্থান কর্মসূচী পালন করেছে। উপজেলা ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা শহরের বিভিন্ন মোড়ে এ অবস্থান কর্মসূচী পালন করেন।

এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আহাম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলু, ছাত্র বিষয়ক সম্পাদক মো. জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান, উপজেলা ছাত্র দলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মো. মনির হোসেনসহ ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram