ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৪২
logo
প্রকাশিত : অক্টোবর ৭, ২০২৪

মানিকগঞ্জে মাদক সম্রাজ্ঞীর শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী আকলিমা আক্তার সহ অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ সোমবার (০৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার টেনারীমোড় এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে গড়পাড়া-জাগীর ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, মাদক সম্রাজ্ঞী আকলিমা আক্তার, তার স্বামী, পিতা, ভাইসহ পরিবারের সকলেই মাদক ব্যবসার সাথে জড়িত। এরআগেও তারা মাদকসহ একাধিকবার গ্রেফতার হয়ে জেলে খেটেছে। বিগত সরকারের আমলে স্থানীয় প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়ে মাদক ব্যবসাসহ নানা অপকর্মে জড়িত ছিল তারা। অন্যের জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ এলাকাবাসীকে নানাভাবে হয়রানি করতো এই পরিবারটি। তাদের অবাধ মাদক ব্যবসার কারণে এলাকার যুবসমাজ আজ ধ্বংসের মুখে। তাদের এই অপকর্ম না রুখলে সমাজের অধঃপতন ঠেকানো যাবেনা। মাদক ব্যবসার সাথে জড়িত আকলিমা ও তার পরিবারের অন্যান্য মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান তারা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram