ঢাকা
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:১৯
logo
প্রকাশিত : জুন ১৩, ২০২৪

ভারত থেকে নতুন শক্তি সঞ্চয় করে এসেছেন প্রধানমন্ত্রী: রিজভী

একদলীয় ফ্যাসিবাদী শাসনে বিরোধীদলের নেতা-কর্মীদের টিকে থাকা কঠিন হয়ে দাড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে ভারত থেকে নতুন শক্তি সঞ্চয় করে এসেছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা।

সরকার দেশের অর্থনৈতিক কাঠামো নষ্ট করে দিয়েছে এমন মন্তব্য করে তিনি বলেন, গুম, খুন আর বিচারবহির্ভূত হত্যা থেকে কেউ রেহাই পাচ্ছে না। আওয়ামী শাসকগোষ্ঠী আজ খ্যাপা ঐরাবতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী আরও বলেন, হুমকি-ধামকি দিয়ে বিএনপিকে স্তব্ধ করা যাবে না। যতদিন পর্যন্ত দেশে গণতন্ত্র ফিরে না আসবে ততদিন পর্যন্ত বিএনপি আন্দোলন অব্যহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram