ঢাকা
logo
প্রকাশিত : November 4, 2026

মধ্যবর্তী নির্বাচনে ১৬ আসনের চূড়ান্ত ফল প্রকাশ, পিছিয়ে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ১৬টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে চারটি আসনে জয় পেয়ে পিছিয়ে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। অপরদিকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাট জয় পেয়েছে ১২টি আসনে।

প্রতিনিধি পরিষদে আসন আছে ৪৩৫টি। কোনো দলকে সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্তত ২১৮টি আসনে জয় পেতে হবে। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টি মাত্র পাঁচটি আসনের ব্যবধানে সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। সাধারণত ব্যবধান এমন আসনেই হয়ে থাকে।

সংবাদমাধ্যম সিএনএন তাদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার দেশটিতে সারাদিন ৫০টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। এরমধ্যে অন্তত ৯টি অঙ্গরাজ্যের ফলাফল আসা শুরু হয়েছে। কিছু অঙ্গরাজ্যে এখনো ভোটগ্রহণ চলছে। সেগুলোর ফল পেতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।

আলজাজিরা তথ্যানুযায়ী, রিপাবলিকান পার্টি আরও ৪০টি আসনে এগিয়ে আছে। অপরদিকে ডেমোক্র্যাটরা এগিয়ে ৩৫টি আসনে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এ সংখ্যা বাড়বে কমবে।

অপরদিকে কংগ্রেসের উচ্চসভা সিনেটের ৩৫টি আসনে গতকাল ভোটগ্রহণ হয়। এতে পাঁচটি আসনে এগিয়ে আছে ডেমোক্র্যাটিক পার্টি। আর দুটিতে এগিয়ে আছে রিপাবলিকানরা। সিনেটে এখন পর্যন্ত কাউকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়নি।

সূত্র: সিএনএন, আলজাজিরা

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram