ঢাকা
logo
প্রকাশিত : October 10, 2026

মাইলস্টোন কলেজে তৃতীয় জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

রাজধানীর মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জেনারেল নলেজ ক্লাব আয়োজিত ‘তৃতীয় জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬’-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার (৯ অক্টোবর) আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের ৫৬টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মোট এক হাজার শিক্ষার্থী লিখিত পর্বে অংশ নেয়।

প্রতিযোগিতাটি চারটি গ্রুপে অনুষ্ঠিত হয়। এতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি, নবম থেকে দ্বাদশ শ্রেণি এবং দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিটি গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ডে গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এম এ ওয়াহাব বাগচী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক এ কে এম এনায়েত কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজউক উত্তরা মডেল কলেজের সহযোগী অধ্যাপক এটিএম আনসারী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন একই কলেজের সহযোগী অধ্যাপক ড. সোলায়মান কবির।

প্রতিযোগিতায় ক-গ্রুপে (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি) প্রথম স্থান অর্জন করে শেল্টার গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজের তাইয়্যিবা আনসারী। দ্বিতীয় হয় স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের ফাতহান বাশার এবং তৃতীয় হয় মাইলস্টোন প্রিপারেটরি কে. জি. স্কুলের জহরত মানহা।

খ-গ্রুপে (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) প্রথম স্থান অর্জন করে রাজউক উত্তরা মডেল কলেজের আব্দুল্লাহ আইয়ান সাদ। দ্বিতীয় স্থান অর্জন করে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের তাহমিদুল হাসান জারিফ এবং তৃতীয় হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মারজিয়া আজিজ তুফা।

গ-গ্রুপে (নবম থেকে দ্বাদশ শ্রেণি) প্রথম হয় রাজউক উত্তরা মডেল কলেজের তাসনীম আনসারী। দ্বিতীয় স্থান অর্জন করে সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের রাফিন সাদমান মজুমদার। তৃতীয় স্থান অর্জন করে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামিয়া খান।

ঘ-গ্রুপে (দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়) প্রথম স্থান অর্জন করে ইডেন মহিলা কলেজের সাদিয়া আফরীন ইরা। দ্বিতীয় হয় মাইলস্টোন কলেজের মো. সজিবুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মো. নাহিদ হোসেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সাধারণ জ্ঞানচর্চার আগ্রহ বৃদ্ধি এবং তাদের জ্ঞান ও দক্ষতা বিকাশের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নিয়মিত সাধারণ জ্ঞানচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ, মননশীলতা বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কে সচেতন করে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

আমান সিমেন্ট ও লেকচার পাবলিকেশন্স লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ সাধারণ জ্ঞানচর্চায় নতুন প্রজন্মের আগ্রহ ও উৎসাহের প্রতিফলন বলে মনে করছেন আয়োজকরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram