ঢাকা
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৩
logo
প্রকাশিত : জুন ৯, ২০২৬

গোপালগঞ্জে ইয়াবা ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে ৬শ’৫০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৮ জুন) রাতে গোপালগঞ্জ শহরতলীর মান্দারতলা ইসলামাবাদ গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ও মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা ইসলামাবাদ এলাকা থেকে মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান বাধনের বাসা থেকে তার সহযোগী মানিক মিয়া ও সজিব খানকে মাদকদ্রব্য সহ গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার মানিক মিয়া মোল্লাহাট উপজেলার শের আলী মোল্লার ছেলে ও সজিব খান মান্দারতলা এলাকার গোলাম মোস্তফা খানের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ এসআই মোঃ হাসানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা দুইজন মাদক সম্রাট হাফিজুর রহমান বাধনের সহযোগী ও তারা বাধনের কাছ থেকে কম দামে ইয়াবা ও মদ কিনে বেশি দামে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। আটককৃতদের নামে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মাদক সম্রাট মোঃ হাফিজুর রহমান বাধনকে গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram