ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৩৫
logo
প্রকাশিত : জুন ৭, ২০২৬

আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রো রেল

যাত্রীসেবার পরিধি বাড়াতে আজ রবিবার (৭ জুন) থেকে মেট্রো রেলের চলাচলের সময় উভয় প্রান্তে ২০ মিনিট করে বাড়ানো হচ্ছে। ফলে মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে এবং উত্তরা থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে যাবে।

নতুন সময়সূচি অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ মেট্রো রেল ছাড়বে রাত সাড়ে ১০টায়। আগে শেষ ট্রেন ছাড়ত রাত ১০টা ১০ মিনিটে। অন্যদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যা আগে ছিল রাত সাড়ে ৯টা।

মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ডিএমটিসিএল জানিয়েছে, রাতের সেবা বাড়ানোর বিষয়ে গত এক মাস ধরে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে।

প্রাথমিকভাবে বাড়তি ২০ মিনিটে উভয় দিকেই একটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে।কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের চাহিদা ও পরিচালনাগত সক্ষমতা বিবেচনায় ভবিষ্যতে মেট্রোরেলের চলাচলের সময় আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রতিদিন ২৯৭টি ট্রিপ পরিচালিত হচ্ছে এবং নতুন সময়সূচির ফলে ট্রিপের সংখ্যাও কিছুটা বৃদ্ধি পাবে।

২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশের প্রথম মেট্রোরেল।

প্রথমদিকে এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়। পরে পর্যায়ক্রমে নতুন নতুন স্টেশন চালু করা হয় এবং সেবার পরিধি সম্প্রসারণ করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram