ঢাকা
logo
প্রকাশিত : December 23, 2025

সখীপুরে সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত, এলাকায় শোকের ছায়া

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আবির মিয়া (১৬), লিখন (১৫) ও সাব্বির (২০) নামের তিন শিক্ষার্থী নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় মাজিদুল (১৯) ও সুজন (১৬) নামের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের নলুয়া-কালমেঘা সড়কের বেলতলী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় দুই মোটরসাইকেলের পাঁচজনকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবির নামের এক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্য চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে লিখন ও সাব্বির নামের আরো দুইজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- কালিদাস পানাউল্লাহ পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আবির, কালিদাস বল্লা চালা গ্রামের মাইন উদ্দিনের ছেলে লিখন এবং কালিদাস ফুলঝুরিপাড়া এলাকার প্রবাসী আব্দুর রউফ মিয়ার ছেলে সাব্বির। আহত মাজিদুল বহুরিয়া চতল বাইদ গ্রামের হান্নান মিয়া ছেলে ও সুজন কালমেঘা গ্রামের রাজু মিয়ার ছেলে। নিহত শিক্ষার্থী আবির ও লিখন উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহতদের মঙ্গলবার সকালে কালিদাস বাজারে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.আবু বকর সিদ্দিক বলেন, ওই দুর্ঘটনায় হাসপাতালে আসার আগেই একজনের মৃত্যু হয়েছে। অন্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হেলাল উদ্দিন পিপিএম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে উর্ধ্বতন কর্মকর্তাগণের সঙ্গে কথা বলে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram