ঢাকা
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৫৫
logo
প্রকাশিত : মে ৩, ২০২৫

ফুলের ছবি তুলতে গিয়ে ফটোগ্রাফারের মৃত্যু

রাজধানীর কুড়িল এলাকায় রেললাইনে দাঁড়িয়ে ফুলের ছবি তুলছিলেন ইসতিয়াক আহমেদ নামে এক ফটোগ্রাফার। এমন সময় চলে আসে দ্রুতগতির একটি ট্রেন। আর সেখানেই কাটা পড়ে মারা যান তিনি। শুক্রবার (২ মে) এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিওতে দেখা যায় ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকায় ট্রেন আসার বিষয়টি খেয়াল করতে পারেননি ইসতিয়াক। দ্রুতগতির ট্রেনটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।

জানা গেছে, নিহত ইসতিয়াক রাজশাহী কলেজের বাংলা বিভাগের ছাত্র ও সৌখিন ফটোগ্রাফার ছিলেন।

ইসতিয়াক আহমেদের মৃত্যুর পর সামাজিক গণমাধ্যম ফেসবুকে এ নিয়ে সমবেদনা জানান তার ফটোগ্রাফির ভক্তরা। ইশতিয়াক অসাধারণ ছবি তুলতেন। তার ছবিতে মুগ্ধ হতেন ছবিপ্রেমীরা। সেই ছবি তুলতে গিয়েই আজ প্রাণ হারালেন ইশতিয়াক।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram