ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:১৬
logo
প্রকাশিত : মার্চ ৮, ২০২৫

টানা ১৩ বছর ধরে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে হয় ইফতার বিতরণ

টানা ১৩ বছর ধরে শত শত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছে রাজধানীর বাসাবোর বৌদ্ধ ধর্মরাজিক মহাবিহার। দুস্থ থেকে উচ্চবিত্ত যে কেউই নিতে পারবেন এই ইফতার। বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ বলছে, ধর্মীয় সহাবস্থানের রীতি হিসেবেই তাদের এমন উদ্যোগ।

সরেজমিনে দেখা যায়, বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধবিহারে বিকেল হলেই ইফতার সংগ্রহের জন্য মানুষেরা আসতে শুরু করে। টোকেনের মাধ্যমে প্রতিজনে এক প্যাকেট ইফতার বিলি করা হয়। রোজাদারদের পাশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এমন আয়োজনে খুশী আশপাশের নিম্ন আয়ের মানুষ।

ইফতারি নিতে আসা এক ব্যক্তি বলেন, আমাদের মতো গরিবদের জন্য এমন আয়োজন অনেক ভালো। এতে আমাদের ইফতারি করতে সুবিধা হয়।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব সভাপতি ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়া বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন সবচেয়ে ভাল কাজ অভুক্ত মানুষকে খাওয়ানো। যেটা করলে সরাসরি আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়। রোজার সময়ে আমাদের ছোট্ট এই উপহার অনেক বড় কিছু। সেখানেই আমাদের পরিতৃপ্তি।

ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে উপাধ্যক্ষ আনন্দ মিত্র মহাথেরো বলেন, রমজানে অনেক দু:স্থ মানুষ রয়েছে ইফতারি করতে পারেনা। তাদেরকে ইফতারির ব্যবস্থা করানোর জন্যই আমাদের এই উদ্যোগ।

ইফতার বিতরণের শুরুটা হয়েছিল ২০১২ সালে বিহারের প্রয়াত মহাধক্ষ্য বিশুদ্ধানন্দ মহাথেরোর হাত ধরে। ২০২০ সালে তিনি মারা গেলেও ইফতার কর্মসূচি চলতে থাকে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram