ঢাকা
logo
প্রকাশিত : December 16, 2024

বন্দুক হাতে ভাইরাল ছবির চার নারীর কেউই মুক্তিযোদ্ধা নয়

সম্প্রতি ‘চার বাংলাদেশি নারী মুক্তিযোদ্ধা ১৯৭১ সালে তাদের তোলা ছবিটি পুননির্মাণ করেছেন’ শীর্ষক শিরোনামে দুটি ছবির কোলাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে বন্দুক ও গাড়ির স্টিয়ারিং হুইল ধরে একটি গাড়িতে বসা চার নারীর দুটি ছবির একটি কোলাজে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করা হয়েছে।

তবে অনুসন্ধানে জানা গেছে, চার নারীর কেউই মুক্তিযোদ্ধা নন। এমনকি এটি মুক্তিযুদ্ধের সময়কার ছবিও নয়।

ফ্যাক্টচেক নিয়ে কাজ করা রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, গাড়ীতে বসা চার নারীর ভাইরাল কোলাজ ছবিতে থাকা নারীরা মুক্তিযোদ্ধা নন এবং কোলাজ ছবিতে থাকা সাদাকালো ছবিটি ১৯৭১ এবং রঙিন ছবিটিও ২০২১ সালে তোলা নয়। সাদাকালো ছবিটি ১৯৬১ এবং ওই ছবির অনুরূপভাবে রঙিন ছবিটি ২০১৭ সালে তোলা।

মূলত, ষাটের দশকে একটি পরিবারের চার নারীর গাড়িতে বসে তোলা একটি ছবি এবং ২০১৭ সালে ওই ছবির অনুরূপভাবে তোলা ছবি কোলাজ করে তাদেরকে মুক্তিযোদ্ধা দাবি করে প্রচার করা হয়। তবে ওই ছবিতে থাকা নারীদের পরিবার তাদের মুক্তিযোদ্ধা দাবির বিষয়টিকে মিথ্যা হিসেবে নিশ্চিত করেছেন। সাদকালো ছবিটি ১৯৬১ সালের এবং ছবিটি তোলেন আমিন উদ্দিন আহমেদ নামে একজনের পিতা।

আরও জানা যায়, মানিকগঞ্জের জাহাজ ব্যবসায়ী শামসুদ্দীন আহমেদের ছিল শিকারের নেশা। পরিবারের সদস্যদের নিয়ে শিকারে যেতেন তিনি। তেমনই এক শিকারে গিয়ে বা শিকার থেকে ফেরার পর তার মেয়ে ও ছেলেবউরা বন্দুক নিয়ে খোলা জিপে বসে ছবি তুলেছিলেন। ষাটের দশকের এই ছবিই এখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

সাদাকালো ছবিতে গাড়ির স্টিয়ারিংয়ে বসা নারীর নাম আয়েশা রহমান। তিনি শামসুদ্দীন আহমেদের মেয়ে। সামনে তার পাশেই বসা শামসুদ্দীন আহমেদের ছেলের বউ রোকেয়া আহমেদ। আর পেছনে অন্য দুজন হলেন শাহানারা আহেমদ ও রাশিদা আহমেদ, তারাও ছেলের বউ। রোকেয়া ও রাশিদা মারা গেছেন। আয়েশা থাকেন লন্ডনে। শাহানারা দেশেই আছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram