

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা শুরু হয়। ইতিহাসপড়ুন
অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সভায় দেশের বিভিন্ন উন্নয়নমূলক খাতের বেশ কয়েকটি মেগা ও মাঝারি প্রকল্প চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে।
সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়সংবলিত ১৩টি প্রকল্প উত্থাপন হবে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা। এছাড়া সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নতুন ১০টি, সংশোধিত দুটি ও একটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ভৌত অবকাঠামো বিভাগের ৯টি, কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের তিনটি এবং শিল্প ও শক্তি বিভাগের একটি। এগুলোর মধ্যে রয়েছে নতুন ১০টি, সংশোধিত দুটি ও মেয়াদ বৃদ্ধির একটি।
সভায় অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবগণ উপস্থিত রয়েছেন।
সভা শেষে একনেকের গৃহীত সিদ্ধান্তসমূহ ও অনুমোদিত প্রকল্পগুলোর বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।
