ঢাকা
logo
প্রকাশিত : October 3, 2026

সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে ৮.৫৪ শতাংশ

তৈরি পোশাকসহ কয়েকটি প্রধান রপ্তানি খাতের ভালো পারফরম্যান্সে টানা দ্বিতীয় মাসে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে দেশের পণ্য রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৫৪ শতাংশ বেড়ে ৩৯৪ কোটি ডলারে পৌঁছেছে।

এ নিয়ে টানা দুই মাস রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হলো। এর ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে দেশের সামগ্রিক পণ্য রপ্তানি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৪ শতাংশে।

ইপিবির তথ্য বলছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে দেশের রপ্তানি আয় ছিল ৩৬৩ কোটি ডলার। এক বছরের ব্যবধানে এবার আয় বেড়েছে প্রায় ৩১ কোটি ডলার।

সেপ্টেম্বরেও দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) ভালো প্রবৃদ্ধি ধরে রেখেছে। এ মাসে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩০৮ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের ২৮৪ কোটি ডলারের তুলনায় ৮ দশমিক ৫৬ শতাংশ বেশি।

পোশাকের পাশাপাশি কয়েকটি নন-আরএমজি খাতেও রপ্তানি বেড়েছে। সেপ্টেম্বরে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ১৯ শতাংশ বেড়েছে। পাট ও পাটজাত পণ্যের রপ্তানিও বেড়েছে ২২ দশমিক ৭২ শতাংশ।

এ ছাড়া হোম টেক্সটাইল খাতে রপ্তানি আয় ১৩ দশমিক ৫২ শতাংশ এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের রপ্তানি ৩ দশমিক ৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তবে প্রধান রপ্তানি খাতগুলোর মধ্যে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে ওষুধ শিল্পে। ইপিবির উপাত্ত অনুযায়ী, এ খাতে রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৬৪ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram