ঢাকা
logo
প্রকাশিত : September 22, 2026

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধাক্কা কাঁচাবাজারে, তদারকির দাবি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় কাঁচাবাজারে। পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাতে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে সবজি, মাছ, ব্রয়লার মুরগিসহ বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা।

বিক্রেতাদের দাবি, দেশের বিভিন্ন জেলা থেকে পণ্য পরিবহনে ট্রাক ও পিকআপের ভাড়া বেড়ে যাওয়ায় বাড়তি দামে পণ্য কিনতে হচ্ছে তাদের। ফলে সেই বাড়তি খরচ সমন্বয় করতে গিয়ে বাজারে পণ্যের দাম বাড়াতে হচ্ছে।

এদিকে, রাজধানীর খিলক্ষেত খুচরা বাজারে দেখা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে আসা সবজির সরবরাহে পরিবহন ব্যয়ের প্রভাব পড়ছে। ব্যবসায়ীরা বলছেন, প্রতি লিটার ডিজেলের দাম বাড়ায় দূর-দূরান্ত থেকে পণ্য আনার খরচ আগের তুলনায় অনেক বেড়েছে।

খিলক্ষেত বাজারে টাঙ্গাইল থেকে মাছ নিয়ে আসা এক পিকআপচালক জানান, টাঙ্গাইল থেকে ঢাকায় আসতে তার প্রায় ২০ থেকে ২৫ লিটার জ্বালানি লাগে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বাড়তি খরচ এখন পরিবহন মালিকদের দিতে হচ্ছে। আর শেষ পর্যন্ত সেই ব্যয়ের প্রভাব পড়ছে ক্রেতাদের ওপর।

ব্যবসায়ীদের ভাষ্য, পাইকারি ব্যবসায়ী ও আড়তদাররা সাধারণত পরিবহনসহ বাড়তি খরচ বাজার থেকেই সমন্বয় করেন। ফলে সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে ব্যয় বাড়লে তার প্রভাব গিয়ে পড়ে ভোক্তার ওপর।

অন্যদিকে, বাড়তি খরচের চাপে বাজারে এসে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। আয়-ব্যয়ের হিসাব মেলাতে না পেরে ক্ষোভ প্রকাশ করছেন তারা। একই সঙ্গে বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন ভোক্তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram