ঢাকা
logo
প্রকাশিত : August 25, 2026

বাড়তি দামে এলএনজি কিনছে সরকার

বাড়তি দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে যাচ্ছে সরকার। এক কার্গোর প্রতি ইউনিটের দাম পড়বে ২৪ দশমিক ৬৩ মার্কিন ডলার। অথচ গত সপ্তাহে ২৩ দশমিক ৯৩ মার্কিন ডলারে এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত হয়। কয়েক মাসের ব্যবধানে এলএনজির দাম বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন দেয়া হয়।

বৈঠকে চলতি অর্থবছরে সরকারি পর্যায়ে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের কাছ থেকে ২ হাজার ৬শ ৯৫ কোটি টাকা দিয়ে ৩ লাখ ৬৫ হাজার টন সার কেনার সিদ্ধান্ত হয়। এর মধ্যে ইউরিয়া ৭০ হাজার টন, এমওপি ১ লাখ ১৫ হাজার টন, ডিএপি ১ লাখ ২০ হাজার টন এবং টিএসপি ৬০ হাজার টন।

এদিন খাদ্য গুদামে খাদ্যশস্য খামাল জাতকরণের উদ্দেশ্যে ১৫ হাজার পিস ডানেজ সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহের নীতিগত অনুমোদন দেয় সরকারি বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram