

দুপুরে রাজধানীর কাফরুলে রূপসী প্রো একটিভ ভিলেজ কনভেনশন হলে এই বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ২০২৬-২৭ সালের জন্য ৯ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।
কমিটির আহবায়ক মোঃ খাইরুল ইসলাম ও সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ নির্বাচিত হন। সমবায় অধিদপ্তরের তদন্ত ও অভিযোগের ভিত্তিতে পূর্বের কমিটির অনিয়ম ও দুর্নীতি রোধে এই বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমিতির দুই তৃতীয়াংশের বেশি সদস্যর উপস্থিতিতে এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
