ঢাকা
logo
প্রকাশিত : August 19, 2026

সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিনের সহায়ক কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ ২০ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়েছে, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নির্বাচনি কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন পরিচালনায় নির্বাচনি কর্তাকে দাপ্তরিক সহায়তা দিতে ২০ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

নির্ধারিত ভোটগ্রহণের দিন বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দায়িত্ব পালন করবেন তারা।

দায়িত্বপ্রাপ্ত ২০ কর্মকর্তা হলেন—

১. নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

২. যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান।

৩. উপসচিব রাশেদুল ইসলাম।

৪. পরিচালক মো. সাইফুল ইসলাম।

৫. উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

৬. উপসচিব মুনীর হোসাইন খান।

৭. প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম।

৮. সিনিয়র সচিবের একান্ত সচিব মো. মোখলেছুর রহমান।

৯. সিনিয়র সহকারী সচিব এ.টি.এম. শামীম মাহমুদ।

১০. সিনিয়র সহকারী সচিব সৈয়দ আফজাল আহাম্মেদ।

১১. সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া।

১২. একান্ত সচিব এ এস এম জাকির হোসেন।

১৩. একান্ত সচিব এস এম হাবিবুর রহমান।

১৪. সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী।

১৫. সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম।

১৬. একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান।

১৭. সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাত।

১৮. একান্ত সচিব রৌশন আরা বেগম।

১৯. সিনিয়র সহকারী সচিব আরাফাত আরা।

২০. সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. ইকবাল হাসান।

এর আগে, গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram