ঢাকা
logo
প্রকাশিত : August 20, 2026

ইরানের বিরুদ্ধে বিধ্বংসী অর্থনৈতিক অভিযানের ঘোষণা দিলেন ট্রাম্প

চলমান পাঁচ মাসেরও বেশি সময়ের সংঘাত নিরসনে চুক্তি করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে আর্থিক ও বাণিজ্যিক লেনদেন পরিচালনাকারী তৃতীয় কোনো দেশ বা সংস্থাকেও এই শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হবে বলেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, তেহরান সমঝোতার সুযোগ হারিয়েছে এবং এর ফলে দেশটিকে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ ও একঘরে পরিস্থিতির মুখোমুখি হতে হবে। একে একটি ‘ইকোনমিক ডি-ডে’ আখ্যা দিয়ে ট্রাম্প মিত্র দেশগুলোকে ওয়াশিংটনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, যেসব দেশ ইরানের সাথে তেল চোরাচালান, কারেন্সি সোয়াপ, ব্যাংক লেনদেন, মানি এক্সচেঞ্জ, জাহাজ নিবন্ধন বা কাগুজে ফ্রন্ট কোম্পানির মাধ্যমে সম্পর্ক বজায় রাখবে, তাদেরও মারাত্মক অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে।

তবে ট্রাম্পের এই ঘোষণাকে নতুন কিছু নয় বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, বছরের পর বছর ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ইরান ইতোমধ্যে অত্যন্ত পারদর্শী হয়ে উঠেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি মন্তব্য করেছে, সামরিক আগ্রাসনে ব্যর্থ হয়ে এখন অর্থনৈতিক যুদ্ধের হুমকি দিয়ে নিজেদের হতাশা ঢাকতে চাইছেন ট্রাম্প।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram