ঢাকা
logo
প্রকাশিত : July 21, 2026

গুলশানে ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

রাজধানীর গুলশানে স্বপ্না নামে এক গৃহকর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে তিনতলা থেকে পড়ে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, গৃহকর্মী স্বপ্না মাত্র তিন দিন আগে গ্রামের বাড়ি থেকে শহরে কাজের জন্য এসেছিলেন। তবে তিনি গুলশানের ওই বাসায় কাজ করতে অনীহা প্রকাশ করেছিলেন।

পুলিশ আরও জানায়, মঙ্গলবার বিকেলে স্বপ্নাকে যিনি কাজে দিয়েছিলেন, তিনি তাকে নিতে আসার কথা ছিল। তবে নির্ধারিত সময় কিছুটা পেরিয়ে গেলে স্বপ্না তিনতলার বারান্দার জানালার পকেট গেট দিয়ে নিচে লাফ দেন।

এ সময় নিচে পড়ে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram