ঢাকা
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৩০
logo
প্রকাশিত : জুলাই ১৩, ২০২৬

এক বছরে ৪১ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে

আগামী এক বছরে বাজেটের ওপর ভিত্তি করে ৪১ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) গৌরনদীর বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী জানান, এবারের বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে নির্ধারিত সব পরিবার ফ্যামিলি কার্ড পাবে।

তিনি বলেন, সব উপজেলার ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে। এছাড়া, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সমাজে অনেক পরিবর্তন আসবে। এছাড়া নারীদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছে সরকার। তিনি জানান, এবার নারীদের জন্য অনার্স পর্যন্ত বিনা বেতন ও ভালো রেজাল্ট করা মেয়াদের বৃত্তি দেওয়া হবে।

এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, সবাই যেন ভালো থাকতে পারে, এটাই সরকারের রাজনীতি। কোন ভেদাভেদ নয়, মানবিকতার ভিত্তিতে সকল ধর্মের মানুষকে নিয়ে সরকার এগিয়ে যেতে চায়। জনগণ পাশে থাকলে কোন বাঁধা সরকারকে দমাতে পারবে না বলেও জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram