ঢাকা
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২১
logo
প্রকাশিত : জুন ২, ২০২৬

ওয়ান ব্যাংক সিএমএসএমই খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে দুইটি নতুন পুনঃঅর্থায়ন স্কিমের চুক্তি স্বাক্ষর করেছে

ওয়ান ব্যাংক পিএলসি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অধীনে  ৩,০০০ কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম এবং  ১,৫০০ কোটি টাকার ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ড ফর দ্য ডেভেলপমেন্ট অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (FSFDMSME)-এর আওতায় দুইটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে  দেশের ক্লাস্টারভিত্তিক শিল্প এবং কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (CMSMEs)-এর উদ্যোক্তা তৈরির পাশাপাশি তাদের উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। এসময় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (SMESPD)-এর পরিচালক নওশাদ মোস্তফা এবং ওয়ান ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক কাজী জিয়াউল ইসলাম আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র বিনিময় করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা, ওয়ান ব্যাংকের হেড অব কমার্শিয়াল অ্যান্ড এসএমই বিজনেস নেওয়াজ খালিদ আহমেদ সহ বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই স্কিমগুলোর আওতায় যোগ্য উদ্যোক্তারা বার্ষিক ৭% হারে অর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবেন, যা ব্যবসা সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। এ ধরনের কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে ওয়ান ব্যাংক পিএলসি দেশের স্থানীয় উদ্যোক্তা ও উদ্ভাবনকে উৎসাহিত করার পাশাপাশি টেকসই অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram