ঢাকা
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:২২
logo
প্রকাশিত : জুন ২, ২০২৬

বাজেট বরাদ্দের পরই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত: মীর শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, খুব দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় বাজেটে নির্বাচনের প্রয়োজনীয় বরাদ্দ আসার পরই আগামী জুলাই-আগস্ট থেকে কোন নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর গুলশান, বনানী এবং হাতিরঝিল লেক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার লেকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করছে ওয়াসা। স্যুয়ারেজ লাইনগুলোকে দাসেরকান্দি নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। দ্রুতই এ প্রকল্প একনেকে উঠবে।

ডেঙ্গু মশার উৎপত্তিস্থল চিহ্নিত করা এবং লাভা ধ্বংসে কাজ চলমান- এ কথা জানিয়ে মীর শাহে আলম বলেন, হাতিরঝিল লেকে পরিষ্কারের কাজ চলছে তবে সময় লাগবে। কারণ স্যুয়ারেজ লাইন রয়েছে। এখন থেকে দূষণ রোধে স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) করতে হবে বাসাগুলোতে। যাতে ময়লা সরাসরি না আসে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের পরের দিন নিজে ঘুরেছেন ঢাকা শহরে। কোথায় কী অবস্থা তিনি দেখেছেন। প্রটোকল ছাড়া, গাড়ি চালিয়ে ৪ ঘণ্টা দেখেছেন। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেখানে কাজের গাফিলতি দেখা যাবে সেখানেই ব্যবস্থা।

তিনি বলেন, এরই মধ্যে দায়িত্ব অবহেলায় দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলীসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। প্রধানমন্ত্রী ৪৮ ঘণ্টা সময় দিয়েছিলেন পরিষ্কারের জন্য, যা গতকাল শেষ হয়েছে। মন্ত্রণালয়ের ২০টি টিম পরিচ্ছন্নতা তদারকির কাজ করছে। পরিষ্কারের কাজ চলছে, একটু সময় লাগবে।

ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী নগরবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন, আমরাও নগরবাসীর সহযোগিতা চাই-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ঢাকার দুই সিটির জনপ্রতিনিধি না থাকায় দেখভাল করার লোকের অভাব রয়েছে। আগে যারা প্রশাসক ছিলেন তারা রুটিন ওয়ার্ক করছেন। এখন কিছুটা কাজের গতি বেড়েছে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বাজেটে নির্বাচন নিয়ে বরাদ্দ আসার পর জুলাই-আগস্ট থেকে কোনো নির্বাচন কবে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram