ঢাকা
logo
প্রকাশিত : May 3, 2026

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে কয়লা ভিত্তিক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র গত মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে। এপ্রিল মাসজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে বিদ্যুতের আকাশচুম্বী চাহিদার মধ্যে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি ৭৬০ মিলিয়ন ইউনিটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে। যা সারা দেশের বিদ্যুৎ উৎপাদনের ৯ শতাংশেরও বেশি।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারী এ তথ্য নিশ্চিত বলেন, কয়লা সংকট না থাকায় ১৩২০ মেগাওয়াট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট সর্বোচ্চ চাহিদার সময়ে প্রায় পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করেছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনায় আমাদের শক্তিশালী ডিজাইন এবং টিমের নিরলস প্রচেষ্টারই রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে। এই সাফল্য আমাদের কঠোর পরিচালন পদ্ধতি এবং দুই দেশের মধ্যকার সব সহযোগিতার একটি অনন্য নিদর্শনের বার্তা দেয়। আগামীতেও বিদ্যুৎ উৎপাদনের এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram