ঢাকা
logo
প্রকাশিত : December 25, 2025

সিলেটে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমান

তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটটি সিলেটে অবতরণ করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১০টার কিছুটা আগে সেখানে অবতরণ করে। এখানে প্রায় ১ ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। সকাল ১১টা ৪৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বিমানবন্দরে অবতরণের পর তারেক রহমান যে পথ ব্যবহার করে ৩০০ ফিটের সভাস্থলে পৌঁছবেন, তার ম্যাপ ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রানওয়ে থেকে ভিআইপি গেট হয়ে ৮ নম্বর গেট, সেখান থেকে বেবিচক ভবন থেকে বাঁ দিকে জসীমউদ্‌দীনে ইউ টার্ন নিয়ে বিমানবন্দর স্টেশন হয়ে খিলক্ষেত ফ্লাইওভার দিয়ে ৩০০ ফিট সড়কের সভাস্থলে পৌঁছবেন। ৮ নম্বর গেট ও ক্যান্টিন গেটে দুটি মিডিয়া বুথ থাকবে। মিডিয়া পাস ছাড়া কোনো গণমাধ্যমকর্মীকে বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram