ঢাকা
logo
প্রকাশিত : November 22, 2025

ঢাকায় ভূমিকম্পের ঘটনায় জাতিসঙ্ঘ ও যুক্তরাষ্ট্রের সংহতি প্রকাশ

শুক্রবার (২১ নভেম্বর) ঢাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে জাতিসঙ্ঘ ও যুক্তরাষ্ট্র।

বাংলাদেশে জাতিসঙ্ঘ কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সংহতি ও গভীর সমবেদনা জানিয়েছে।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস পৃথক এক বার্তায় শুক্রবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকায় ও আশপাশের কয়েকটি জেলায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ছয়জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে, যা ঢাকার আগারগাঁও আবহাওয়া অধিদফতর থেকে মাত্র ১৩ কিলোমিটার পূর্বে।

পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মাটির ১০ কিলোমিটার গভীরে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram