ঢাকা
logo
প্রকাশিত : July 28, 2025

ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি। সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দিনের শুরুতে চারটি সংস্থার নিয়োগ ইস্যুতে আলোচনা শুরু হয়। সেই আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি।

রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২০তম দিনের মতো আলোচনা শুরু হয় সকালে। আলোচনার বিষয়বস্তু সরকারি কর্মকমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন‍্যায়পাল নিয়োগের বিধান। আলোচনায় অংশ নেয়নি বিএনপি। তবে পরের আলোচনায় সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে অংশ নিবে দলটির প্রতিনিধিরা।

আলোচনার শুরুতে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, আজকের মধ্যে জুলাই সনদের খসড়া পাঠিয়ে দেওয়া হবে রাজনৈতিক দলগুলোর কাছে। এখনো সনদ চূড়ান্ত হয়নি। যেখানে সনদের প্রেক্ষাপট ও পটভূমি থাকবে। রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য ঠিক করার মতো অনেক মৌলিক বিষয়ে আলোচনা হলেও সমাধান হয়নি।

এর আগে, ২৩ জুলাই রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে প্রতীকী ওয়াকআউট করে সিপিবিসহ তিন দল। ওইদিন অধিবেশন শুরুর সঙ্গে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দাঁড়িয়ে প্রতিবাদ জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram