ঢাকা
logo
প্রকাশিত : April 17, 2025

বিএনপির প্রতি ‘কৃতজ্ঞতা’ জানিয়ে যা বললেন আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনকে সহযোগিতা করায় বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কমিশনের সহ সভাপতি ড. আলী রীয়াজ।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপির সঙ্গে সংলাপের পর তিনি এই কৃতজ্ঞতা জানান।

আলী রিয়াজ বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। পাঁচটি কমিশনের সুপারিশ ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে স্প্রেডশিট দেওয়া হয়েছিল দলগুলোকে। বিএনপিও সহযোগিতা করেছে, তাদের প্রতি সন্তুষ্টি, কৃতজ্ঞতা ও ধন্যবাদ।’

স্থায়ী গণতন্ত্রের জন্য জাতীয় সনদ তৈরি করাই ঐকমত্য কমিশনের মূল লক্ষ্য জানিয়ে কমিশনের সহ সভাপতি বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশে গণতন্ত্র যেন হোঁচট না খায় সেই ব্যবস্থা তৈরি করতে চায় কমিশন। বিএনপির পক্ষ থেকে সুস্পষ্টভাবে একমত হয়ে মতামত দেওয়া হয়েছে, কিছু বিষয় দ্বিমত রয়েছে যদিও।’

এ সময় টেবিলের দুই প্রান্তে বসলেও সবাই এক উল্লেখ করে আলী রীয়াজ বলেন, ‘বিএনপির ভূমিকা জনগণের কাছে সমাদৃত। তাদের সংগ্রামের বিষয়ে কৃতজ্ঞতা।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় সংলাপে আরও উপস্থিত ছিলেন-কমিশনের সদস্য জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান।

বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ ছাড়া ছিলেন-দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, রুহুল কুদ্দুস কাজল ও মনিরুজ্জামান খান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram