ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:১২
logo
প্রকাশিত : মার্চ ৬, ২০২৫

সরকারি গাড়ি চালকদের উদ্দেশে ডিএমপির গণবিজ্ঞপ্তি

সরকারি যানবাহনের চালকদের ট্রাফিক আইন মেনে চলতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অন্যথায় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার (৫ মার্চ) এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো: সজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায়ই লক্ষ্য করা যাচ্ছে সরকারি যানবাহনের চালকরা সিগন্যাল অমান্য, উল্টোপথে চলাচল, যত্রতত্র পার্কিং ইত্যাদি করে ট্রাফিক আইন ভঙ্গ করছেন।

এতে খারাপ নজির সৃষ্টি হচ্ছে এবং অন্যান্য যানবাহনের চালকরা ট্রাফিক আইন ভঙ্গ করতে উৎসাহ পাচ্ছেন। তাছাড়া আইন প্রয়োগ করতে গেলে অনেক ক্ষেত্রে সরকারি যানবাহনের চালকরা ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। ফলে, অনেক ক্ষেত্রে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এমন পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে সকল সরকারি যানবাহন চালকদের যথাযথভাবে ট্রাফিক আইন মেনে চলতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

অন্যথায় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ জোরদার করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এই বিষয়ে সফল সরকারি সংস্থার কর্মকর্তা ও যানবাহন চালকদের সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram