ঢাকা
logo
প্রকাশিত : February 25, 2025

এবার পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় সিঁথি, ভাইরাল ভিডিও

সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ভাইরাল হওয়া সেই ফারজানা সিঁথি এবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পুলিশের মুখোমুখি হয়েছেন। সেখানেও তাকে বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেছে।

গতকাল সোমবার বেলা আড়াইটায় ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’-এর ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া পদযাত্রাটি বিকেল ৩টা ৫ মিনিটে শিক্ষাভবনের সামনে এলে পুলিশের বাধার মুখে পড়ে।

এসময় ফারজানা সিঁথিকে সাংবাদিকরা প্রশ্ন করলে উল্টো তিনি সাংবাদিকদের বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকেন। সিঁথি এক সাংবাদিকের ক্যামেরা টেনে নিয়ে নিজেই ভিডিও করেন এবং সাংবাদিকদের প্রশ্ন করেন।

বলেন, ‘আপনারা সাংবাদিকরা প্রশ্ন করতে পারেন না, পুলিশ এখানে এতো হাইপার কেন?’

পরে তিনি পুলিশকে উদ্দেশ্যে করে বলেন, ‘এতো ফোর্স নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন রাত ৯টার পড়ে তো ট্রাফিকেরা পর্যন্ত থাকে না। রাস্তায় আপনারা কই থাকেন, আমাকে বলেন না?’

তিনি আরও বলেন, ‘গত সাত দিনে কয়টা ধর্ষণ হয়েছে আমাকে বলেন? ধর্ষণকে বানিয়ে দেন শ্লীলতাহানি। শিক্ষকরা আন্দোলন করে মারেন জলকামান। সাধারণ মানুষরা আন্দোলন করে আপনারা জলকামান মারেন। একটা ছিনতাইকারী আপনাদের ধরতে দেখতাম তাহলে এই আন্দোলন আজকে আমি সরিয়ে নিয়ে যেতাম।’

এর আগে এদিন ব্যারিকেড সরানো নিয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা শিক্ষা ভবন থেকে সচিবালয় যাওয়ার রাস্তায় অবস্থান নেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিতি পান এই তরুণী। পরে ৫ আগস্টের পর সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সেই সময় তার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

রাজপথে কোটা আন্দোলনের সময় ইতিবাচক ভূমিকা রাখার জন্য বিশেষিত হয়েছিলেন ‘কুইন’, ‘বাঘিনী’, ‘আয়রন লেডি’ বিশেষণে।

আন্দোলনের সময় ভাইরাল হওয়া এক ভিডিওতে ফারজানা সিথি দরাজ কণ্ঠে পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন করেন, ‘আপনারা কি কোটার পুলিশ?’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram