ঢাকা
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১২:৩৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৬, ২০২৫

দুই বিভাগে প্রাথমিকের সাড়ে ৬ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে চট্টগ্রাম ও ঢাকা বিভাগের নিয়োগ পাওয়া ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ৩০ জনের রিটের চূড়ান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একইসাথে আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেয়ার নির্দেশও দিয়েছেন।

চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন আপিল বিভাগ। এ রায়ের ফলে কোটার ভিত্তিতে নিয়োগ পাওয়া ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে। আজকে যা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত জানান উচ্চ আদালত।

এদিকে এ রায়ের প্রতিবাদে নজীরবিহীন ভাবে আদালতের সামনেই বিক্ষোভ করেছেন নিয়োগ বঞ্চিতরা। এ সময় বিচারককে উদ্দেশ্য করে নানারকম স্লোগান দেন তারা। এছাড়াও আদালতের দরজায় ধাক্কাধাক্কি, আইনজীবীদের সঙ্গে তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন তারা।পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয় পুলিশ সদস্যদের।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram