ঢাকা
logo
প্রকাশিত : October 24, 2024

তিন ব্যাংকের ‘মুনাফা’ বেড়েছে

তারল্য সংকটে জেরবার কয়েকটি দুর্বল ব্যাংক দুর্দিনের মধ্য দিয়ে গেলেও পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত তিনটি ব্যাংকের অনিরীক্ষিত প্রতিবেদন দেখাচ্ছে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে এসে গত ৯ মাসে তাদের মুনাফা বেড়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এমটিবি, এনআরবি ব্যাংক পিএলসি ও পূবালী ব্যাংক পিএলসি মুনাফায় রয়েছে। প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৯ মাসের প্রান্তিকে কোম্পানি তিনটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, বুধবার (২৩ অক্টোবর) তিন কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৯২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৮৪ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০৮ টাকা বা ৯.৫২ শতাংশ।

চলতি হিসাব বছরের ৯ মাস বা তিন প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.০৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১.৯৪ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.১৩ টাকা বা ৬.৭০ শতাংশ।

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬.১৩ টাকা।

এনআরবি ব্যাংক
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে এনআরবির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৮৬ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.৭৪ টাকা বা ৮৬.০৪ শতাংশ।

চলতি হিসাব বছরের ৯ মাস বা তিন প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.২৩ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০৫ টাকা বা ২১.৭৪ শতাংশ।

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৮৩ টাকা।

পূবালী ব্যাংক
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫.৩৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.২৫ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ২.১৪ টাকা বা ৬৫.৮৫ শতাংশ।

চলতি হিসাব বছরের ৯ মাস বা তিন প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭.৫৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৫.৩০ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ২.২৮ টাকা বা ৪৩.০২ শতাংশ।

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮.৪২ টাকা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram