

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ’গৌড়-বরেন্দ্রের সামাজিক-সাংস্কৃতিক ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আবুল বাসার বাদল রচিত ‘অর্বাচীনের খেরোখাতা’ গ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন উপলক্ষ্যে ‘অর্বাচীনের খেরোখাতা’-গ্রন্থ প্রকাশনা উৎসব উদযাপন পর্ষদ’-র প্রথম প্রস্তুতি সভা আজ শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জের স্কাউট ভবনের স্কাউটার গোলাম রশিদ কনফারেন্স হলে পর্ষদ আহ্বায়ক শফিকুল আলম ভোতার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন পর্ষদের যুগ্ম আহবায়ক রফিক হাসান বাবলু, ডাঃ ওমর ফারুক, ‘অর্বাচীনের খেরোখাতা’ গ্রন্থের লেখক আবুল বাসার বাদল, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, আকতারুল ইসলাম, মারুফুর আলম মারুফ ও খসরু পারভেজ প্রমুখ।
সভায় আগামী ১২ ডিসেম্বর বিকাল ৩ টায় নবাবগঞ্জ সাধারণ পাঠাগার, চাঁপাইনবাবগঞ্জের উন্মুক্ত মঞ্চে প্রকাশনা উৎসবের মুল অনুষ্ঠানের আয়োজন, আলোচক নির্ধারণ করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
