ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৪৩
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৫, ২০২৪

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও আলু আমদানি শুরু

হিলি প্রতিনিধি: প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও আলু আমদানি শুরু হয়েছে। বুধবার দুপুরের দিকে ভারত থেকে দুটি ট্রাকে ৪৭ মেট্রিক টন আলু আমদানি করে এয়ার ইন্টারন্যাশনাল নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান।

দেশের বাজারে আলুর দাম উর্ধ্বমুখী হওয়ায় ভারত থেকে পুনরায় আলুর আমদানি শুরু হয়েছে বলে জানিয়েছেন আমদানিকারকরা। আলু গুলো বন্দরে প্রবেশের পর প্রতি কেজির দাম হাঁকা হয় ৪২টাকা। তবে চাহিদা মাফিক দাম না পাওয়ার অভিযোগ আমদানিকারকদের।

আমদানিকারকরা বলছেন, ভারতের বাজার মূল্য অনুযায়ী দেশে আলু আমদানি করে খুব একটা লাভবান হওয়া যাচ্ছে না। দেশে শুল্ক কমানো হলেও ভারতের মোকামে আলুর দাম বেশি থাকায় দেশে আলু আমদানি অব্যাহত থাকবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

উদ্ভিদ সংগনিরোধ সুত্রে জানা গেছে, হিলি বন্দরের ১৫ জন আমদানিকারক প্রায় ২০ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram